হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দু'রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক অভিযানে অস্ত্রসহ দু’রোহিঙ্গা যুবক গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা বনবিট সড়কে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তাররা হলেন উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৬ এর রোহিঙ্গা নাগরিক আব্দু শুক্কুরের ছেলে মো. ইব্রাহীম (১৯) ও নুর আলামের ছেলে মো. সালাম (১৯)।

অভিযানে অংশগ্রহণকারী এসআই অনুপ ধর জানান, যৌথবাহিনী চেকপোস্টে তল্লাশিকালে দু’যুবকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি অবৈধ এলজি অস্ত্র উদ্ধার হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রবহনে জড়িত দু’রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আদালতে সোপর্দে আইনগত প্রক্রিয়া চলছে।

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন