হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে বিজিবির মধ্যস্থতায় দুই নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার দিবাগত রাত বারোটার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিজিবি ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন খুলনা জেলার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।

পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ দুই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০-এর কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় তাদের ফেরত দেয়া হয়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটকের পর বিজিবির মধ্যস্থতায় তাদের বাংলাদেশে ফেরত দেয়া হয়।

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার

রাউজানের গুলিতে নিহত যুবদলকর্মী নাছিরের জানাজা সম্পন্ন

কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডে ৪ আসামির জবানবন্দি, ১ জন রিমান্ডে

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ অবকাঠামো

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার

দেবিদ্বারে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

একসময় এই খালই ছিল বাঁচার ভরসা, এখন অভিশাপ

হাতিয়ায় বজ্রপাতে চা দোকানির মৃত্যু

নৌকায় বসা নিয়ে ঘুষিতে মৃত্যু, ২০ লাখে রফাদফার অভিযোগ