হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ রামনারায়নপুর গ্রামের আজম উদ্দিনের বাড়ির আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭) পানিতে ডুবে মারা যায়।

শনিবার বিকেলে তারা ২ বোন বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সবার অজ্ঞাতসারে দুই বোন বাড়ির পশ্চিম পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুর থেকে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে