হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে রাউজান উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা ও পরিবেশ আইন তোয়াক্কা না করে হালদা নদীর পাড় ঘেঁষে কার্যক্রম পরিচালনা করছিল ‘মেসার্স আজমির অটো ব্রিকস’ নামের একটি প্রতিষ্ঠান। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভাটার মালিক শেখ জাহেদুল ইসলামকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস ও গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষা এবং জনস্বার্থে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি