হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মা-ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে মা-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সৌদি প্রবাসী স্বামী মো. জহিরুল ইসলাম দেশে ফিরে তিনদিন পর বৃহস্পতিবার হোমনা থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যেকোনো সময় জয়নুদ্দিন মুন্সীর বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- প্রবাসী মো. জহিরুল ইসলামের স্ত্রী মোছা. সুকিয়া বেগম (৪০), তার চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছরের ভাতিজা মোহাম্মদ জোবায়ের।

পরদিন মঙ্গলবার সকালে বাড়ির সদস্যরা ঘরের দরজার ছিটকানি বাইরে থেকে আটকানো দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা খুলে তিনটি আলাদা কক্ষে তিনজনের রক্তাক্ত গলা কাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গত বুধবার তাদের ময়না তদন্ত সম্পন্ন করার পর সন্ধ্যায় জানাজা শেষে মনিপুর শাহী ঈদগাহ সংলগ্ন স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহতের স্বামী সৌদি প্রবাসী জহিরুল ইসলাম তার স্ত্রী ও ছোট শিশু সন্তান ও ভাতিজাকে যারা এভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত পুলিশ জানিয়েছে, এখনো কোনো ‘ক্লু’ পাওয়া যায়নি। রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কয়েকটি টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা সম্ভব নয়।

কুমিল্লায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনেই আহত ২০

জঙ্গল সলিমপুরের ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান আসলাম চৌধুরীর

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কুমিল্লায় এমপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

ফেনীতে তিন ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিল যুবদল নামধারীরা

কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন