হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়িতে ফিরল ড্রোনের আঘাতে নিহত শাহ আলমের লাশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি. আমার দেশ

মধ্যপ্রাচ্যের সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর আল-রিফাআ এলাকার কৃষি খামারে ড্রোন দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কৃষিশ্রমিক প্রবাসী শাহ আলম ভূঁইয়ার লাশ বাড়িতে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিকেলে লাশ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন এলাকায় তার নিজ বাড়িতে এসে পৌঁছায়।

লাশবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছাতেই পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা নিহতকে বহন করা কফিন ঘিরে আহাজারি করতে থাকেন। এ সময় আবেগাপ্লুত হয়ে তাকে দেখতে আসা মানুষ ও প্রতিবেশীরাও তাদের কান্না ধরে রাখতে পারেননি। এতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে। এ সময় আল-রিফাআ এলাকার একটি কৃষি খামারের ওপর ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে। এতে ওই খামারে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভুঁইয়া (৪৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার ইসমাইল ভূঁইয়াবাড়ির মৃত হানিফ ভূঁইয়ার মেজো ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, মৃত্যুর আট দিন পর বাড়িতে এসে পৌঁছেছে শাহ আলম ভূঁইয়ার লাশ। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাদ আসর তার জানাজা ও দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’