হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিল

জেলা প্রতিনিধি, ফেনী

১১ দলীয় জোটের প্রধান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ফেনী সফরকে স্বাগত জানিয়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে সমবেত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল আউয়াল আগামীকাল ফেনী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি ডা. শফিকুর রহমানের ফেনী আগমনকে স্বাগত জানান।

এছাড়া ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবি পাটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে আসন্ন নির্বাচনে জোট প্রার্থীর পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭