হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপির শুকনো খাবার বিতরণ

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বন্যাকবলিত পরিবারের মাঝে দলের পক্ষ থেকে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সাতকানিয়া উপজেলার সদর, কাঞ্চনা, ছদাহা ও ঢেমশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে লোহাগাড়া উপজেলার সদর, আধুনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকাতেও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি ও অন্যান্য শুকনো খাবার। বন্যার কারণে খাদ্যসংকটে থাকা পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দলীয় উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন বলেও জানান।

স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএইচ

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি

কোম্পানীগঞ্জে চার বছর পর সম্পত্তি ফিরে পেলেন সাবেক কাউন্সিলর

রাঙ্গামাটি-বান্দরবানে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন

পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড, ত্রাণে মিলল স্বস্তি