হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির সঙ্গে আমাদের বিরোধ নেই: আব্দুল্লাহ তাহের

প্রতিনিধি, হাবিপ্রবি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মানিত করা বিরত থাকতে হবে। আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে।

শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিন আরও বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইসলামের আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের অধিকার ফিরিয়ে দেবে। কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেবে না। জামায়াত কখনোই হিন্দুদের সম্পত্তি দখল করে না। সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে জামায়াতে ইসলামী। আমরা ক্ষমতায় গেলে ন্যায়বিচারের শাসন নিশ্চিত করবো। ৫৬ বছরে অনেকেই ক্ষমতায় এসেছে, একবার পরীক্ষামূলকভাবে জামায়াতে ইসলামীকে ভোট দিন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ ওসমানী, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন