হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে চুরি হওয়া শিশু ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার একটি শিশু চুরির ঘটনা ঘটে। পরে চুরি হওয়া ২ মাস ৭ দিন বয়সের ওই শিশুকে ১০ ঘণ্টার মধ্যে পুলিশ ও র‍্যাব-১১ যৌথ অভিযানে উদ্ধার করেছে। একই সঙ্গে শিশুকে চুরি করার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু ও বেগমগঞ্জ থানা ওসি তদন্ত বিএম আজম সুলতান শিশুটি উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারীশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন হোসেন আলী টেন্ডল বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সময় শিশুটিকে চুরি করায় সাজমুন নাহারকে (৪০) আটক করা হয়েছে। আটক নারী ও শিশুটিকে বেগমগঞ্জ থানায় নেয়া হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এই চুরির ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজমুন নাহার র‌্যাবকে জানান, তার একটি ছেলেসন্তান আছে। ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় এই শিশুটিকে লালনপালনের উদ্দেশ্যে চুরি করে।

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে। শিশুর পিতার নাম মনির হোসেন সজীব। উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামে তার বাড়ি।

জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের নিয়ে ডাক্তার দেখাতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশুটিকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। এ সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরা অপরিচিত এক নারী এগিয়ে আসেন। তার সঙ্গেও ৬-৭ বছরের একটি মেয়ে ছিল।

পরে ওই নারী সহযোগিতার ভাব দেখিয়ে জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটিকে কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে শিশুটিকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে শিশুর মা ওই নারীকে দেখতে না পেয়ে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার