হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে এক মাদ্রাসার ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বারে এইচএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। সার্বিক বিপর্যয়ের পাশাপাশি উপজেলার একটি আলিম মাদ্রাসার কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

দেবিদ্বার উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মোট ২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ১৫১ জন। সে হিসাবে গড়ে পাসের হার ৪২.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন।

উপজেলায় শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো বাগমারা ইসলামী আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি, পাসের হার নেমে এসেছে শূন্যে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, দেবিদ্বার উপজেলায় চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। বিশেষ করে, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফল অত্যন্ত হতাশাজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করা হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রযোজ্য ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ