হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালিতে জনতার ঢল

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর পরশুরামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ও র‍্যালিতে জনতার ঢল নামে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠ থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিশাল র‍্যালিটি বের হয়।

এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরশুরাম অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।

সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা হুমায়ুন কবির নোমানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আলাউদ্দিন।

এতে আরো বক্তব্য রাখেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদার, সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা, অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম মজুমদার, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল হক, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা একেএম এমরান, মাওলানা আলমগীর, মাওলানা নুরুল আমিন, শামসুল আলম শাকিল, মাওলানা শাহরিয়ার, মাওলানা আবুল হাসান মামুন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল হাই, মাওলানা বাহা উদ্দিন, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ প্রমুখ।

বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, মিলাদ ও সীরাত নিয়ে আলোচনা করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মিলাদ, মুনাজাত এবং তবারক বিতরণ করা হয়।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না