হোম > সারা দেশ > চট্টগ্রাম

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

কমিশনের তালিকায় নেই

চট্টগ্রাম ব্যুরো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না।

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের নিবন্ধিত প্রতীক তালিকায় শাপলা নেই।

সভায় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে কমিশনের প্রস্তুতি তুলে ধরে সিইসি বলেন, ‘রাতের অন্ধকারে ভোট চাই না। আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন।’

তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে কোনো বাধা থাকবে না। কেন্দ্রের ভিড় না থাকলে অন্তত ১০ মিনিট থাকার অনুমতি দেয়া হবে, প্রয়োজনে আরো সময়ও দেয়া হবে। ‘সত্য ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, কমিশন তাদের পূর্ণ সহযোগিতা করবে,’ যোগ করেন তিনি।

ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, 'ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি।'

অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।' রোহিঙ্গা ভোটারদের বিষয়ে সিইসি জানান, নতুন ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সবার ভোটাধিকার সুরক্ষিত থাকে।

সভায় প্রধান অতিথি ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।

এতে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণমিছিল

অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন রেলের জিএম

মহালছড়িতে বিদ্যুৎস্পর্শে আনসার সদস্যের মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফুলগাজীর আনোয়ারের পিএইচডি অর্জন

পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১১ দলীয় ঐক্যর বিক্ষোভ

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে: মুফতি আবদুল হান্নান

রান্নাঘরের গরম পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, বাঁধ অপসারণের পরও কোমরপানি