হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে হামের টিকা পাবে ২ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা স্বাস্থ্য বিভাগ। ছবি: আমার দেশ

লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৭০ হাজার ৮৩০ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসের মধ্যে এই টিকা প্রদান করা হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জরুরি এমআর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে বলে জানা গেছে।

এর মধ্যে সদর উপজেলায় ৯৭ হাজার ৪০৪, রায়পুরে ৩৮ হাজার ৬৫২, রামগঞ্জে ৪৪ হাজার ৯৯৭, কমলনগরে ৩৫ হাজার ৫০০, রামগতিতে ৩৬ হাজার ৯৭৪ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩২৩ জন শিশু রয়েছে। ১ হাজার ৫৮৪টি কেন্দ্রে ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকাকর্মী ও ৪০০ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

মতবিনিময় সভায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতিসহ অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এআরবি

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান