হোম > সারা দেশ > চট্টগ্রাম

আগামী নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে: ডা. তাহের

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

ছবি: আমার দেশ।

আগামী নির্বাচনে জনগণের আকাঙ্খা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামি দলগুলোকে ক্ষমতা দেয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্খা পূরণ হয়নি। গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদীকে খুন করেছে সন্ত্রাসীরা। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়।
এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।পৌরসভার নির্বাচনী পরিচালক ও উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার