কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। শনিবার রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যের কমিটিতে সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, সহ-সভাপতি এমদাদুল হক ধীমান, সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকির নাম ঘোষণা করা হয়েছে।
গত বছরের ১৫ মে দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ ও সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনকে ঘোষণা করা হয়। ওই কমিটি প্রকাশের পর জেলার পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিক্ষোভ করলে সেই কমিটি গত বছরের ৪ জুন রাতে স্থগিত করা হয়।
নতুন কমিটির সভাপতি জোবায়ের আলম জিলানী বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটকে শক্তিশালী করতে কেন্দ্রের নির্দেশে আমরা প্রস্তুত। আমরা ছাত্রদলের মডেল ইউনিট গড়ে তুলবো। শিক্ষার্থীদের বিগত সময়ে যেভাবে রাজনীতি বিমুখ করেছে বিগত ফ্যাসিস্ট সরকার আমরা সেই ধারণা থেকে ফিরিয়ে আনবো।
জেডএম