ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, যুবকদের মাঝে মোবাইল ও মাদক আসক্তি বেড়েছে। খেলাধুলা যুবকদের মাদকাসক্তি থেকে দূরে রাখে। এজন্য বেশি বেশি খেলার আয়োজন করা উচিত। এতে শিক্ষার্থীরাও পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারবে।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী স্পোর্টিং ক্লাব আয়োজিত জগন্নাথদিঘী আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাহফুজুর রহমান, জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াতের আমির শাহাব উদ্দিন।
জগন্নাথদিঘী স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী রবিউল হক রকির পরিচালনায় উপস্থিত ছিলেন ডা. আনসারুল্লাহ চৌধুরী, ব্যাংকার আগা আজাদ চৌধুরী, আব্দুল মমিন মেম্বার, আবুল কালাম বাদল, আব্দুল হাকিম, জগন্নাথদিঘী ইউনিয়ন শিবির সভাপতি ইজহারুল ইসলাম, সেক্রেটারি ফাহিম মজুমদার, প্রবাসী ফয়সাল মজুমদার বাবলু, স্বপন মিয়াজী, ইসমাইল হোসেন, জগন্নাথদিঘী স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি রিফাতুল ইসলাম সানি প্রমুখ।
এরআগে ফাইনাল খেলায় বিজয়করা সূর্যসেনা স্পোর্টিং ক্লাব ৩-২ দুই গোলে সোনাপুর আল আমিন ক্রীড়াচক্রকে পরাজিত করেছেন চ্যাম্পিয়ন হয়।
জেডএম