হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নিহত ১

জেলা প্রতিনিধি, বান্দরবান

নিহত আবদুস ছালামের স্বজনের আহাজারি। ছবি : আমার দেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে আলীক্ষ্যং সড়কের তিতারপাড়া গলাসিরা এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে একটি বন্য হাতি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কিছুটা কাছে যান। হঠাৎ আশপাশে কুকুরের ডাকাডাকিতে উত্তেজিত হয়ে ওঠে হাতিটি।

মুহূর্তের মধ্যেই ছালামের ওপর তেড়ে এসে তাকে পায়ের নিচে পিষে ফেলে।

গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবদুস ছালাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছালাম দিনমজুরিভিত্তিক কাজে জীবিকা নির্বাহ করতেন।

তার মৃত্যুতে তিনটি ছোট সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী পিতা আবদুস সাত্তারসহ পুরো পরিবার পড়েছে চরম অনিশ্চয়তার মুখে। খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসআই

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ