হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সন্দ্বীপের সারিকাইত গাছতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড সদর দপ্তর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি সন্দেহভাজন ফিশিং বোট তল্লাশি করে ৬৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটি জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সিমেন্ট ও বোটের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সমুদ্রপথ ও উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭