হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে: মুফতি আবদুল হান্নান

জেলা প্রতিনিধি, ফেনী

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

শনিবার (২ মে) বিকালে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ফেনীর শহরের মিজান ময়দানে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় উক্ত সমাবেশে মুফতি আবদুল হান্নান আরো বলেন, গণভোটের রায়ের প্রতি জনগণের স্পষ্ট সমর্থন থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। দেশের জনগণ নিত্য-পণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জ্বালানি সংকটে বিপর্যস্ত এবং আইনশৃঙ্খলার অবনতিতে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কারসহ চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ দাবি জানিয়ে তিনি বলেন অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এতে বক্তব্য রাখেন-জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিনসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সেখান থেকে শুরু হয়ে একটি গণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এসময় গণ ভোটের রায় বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধের দাবীতে নানা স্লোগান দেওয়া হয়।

মহালছড়িতে বিদ্যুৎস্পর্শে আনসার সদস্যের মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফুলগাজীর আনোয়ারের পিএইচডি অর্জন

পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১১ দলীয় ঐক্যর বিক্ষোভ

রান্নাঘরের গরম পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, বাঁধ অপসারণের পরও কোমরপানি

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয়দের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

পৃথক অভিযানে হত্যা মামলার আসামি ও তিন অপহরণকারী গ্রেপ্তার

জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

দাউদকান্দিতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার