হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৬জনের মধ্যে ২জনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাতে তাদের মৃত্যু হয়।

তারা হলেন, এফবি দেশ ট্রলারের গ্রিজার রুবেল ও শাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়। বুধবার সকালে তাদের গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।

ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকায় নেওয়ার পথে ২জন মারা যান। গুরুতর আহত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম বর্তমানে ঢাকা মেডিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এদিকে আহত উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার দুপুরের দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট এলাকায় নোঙর করা এফবি দেশ ট্রলারের ইঞ্জিন রুমে বিকট শব্দের পর আগুন লেগে যায়। এতে ট্রলারে থাকা ছয়জন দগ্ধ হন।

ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকেই আগুনের ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় ট্রলারের পক্ষ থেকে নগরীর সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এমই

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার