হোম > সারা দেশ > চট্টগ্রাম

তথ্য উপদেষ্টাকে গণহত্যার উস্কানিদাতারা বিভ্রান্ত করেছে

চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি

চট্টগ্রাম ব্যুরো

সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে গণহত্যার উস্কানিদাতা, ফ্যাসিবাদের দোসররা বিভ্রান্ত করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। গতকাল উপদেষ্টার দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে সংগঠনটি সোমবার এক বিবৃতিতে এ কথা জানায়।

এতে বলা হয়, ৫ আগস্ট বিকেলে হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা চট্টগ্রাম প্রেসক্লাবকে ভারতীয় দালাল ও ফ্যাসিবাদের দোসর মুক্ত করে। সংক্ষুব্ধ ছাত্র জনতা চট্টগ্রাম প্রেসক্লাবে তালা লাগিয়ে দেয়। সৃস্ট অচলাবস্থা নিরসনে তৎকালীণ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নির্দেশে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী ছাত্র জনতার আকাঙ্খার উপর ভিত্তি করে গত বছরের নভেম্বরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জেলা প্রশাসকের নেতৃত্বে অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয়, গণমাধ্যমকে ব্যবহার করে একটি চক্র আন্দোলনকে বিতর্কিত করা, গণহত্যায় উষ্কানি দেয়া ছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবে পাশ্ববর্তী একটি দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্ম-মৃত্যু দিবস পালনসহ বিভিন্ন বিতর্কিত দিবস উদযাপন করে আসছিল।

তথ্য উপদেষ্টা ছাত্র-জনতার দ্বারা প্রেস ক্লাবকে ফ্যাসিবাদের দোরসমুক্ত করার এই অর্জনকে দখল তকমা দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এতে বলা হয়, চট্টগ্রাম প্রেস ক্লাবে সংস্কার চলছে। ইতিমধ্যে বেশকিছু সংস্কার হয়েছে। উপদেষ্টার ‘প্রেস ক্লাবে ১ বছরেও নির্বাচন হয়নি’ মন্তব্যের প্রকৃত সত্য হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় ফ্যাসিবাদবিরোধীরা।

নেতৃবৃন্দ জানান, হাসিনাকে হিংস্র হতে যারা সহযোগিতা করেছে, জুলাইয়ে যারা ছাত্রদের গ্রেপ্তার করিয়ে দিয়েছে, প্রেস ক্লাবকে ভারতীয় তাবেদারির ইজারাদার আওয়ামী প্রতিষ্ঠানে পরিণত করেছে যারা তাদের কোন ঠাঁই হবে না।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম