হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমরা চাই সন্তানরা মেধাবী হোক, দেশের সম্পদ হোক: চট্টগ্রামের ডিসি

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা চাই আমাদের সন্তানরা মেধাবী হোক, আমাদের সম্পদ হোক, দেশের সম্পদ হোক, তাদের জন্য সেভাবে পরিবেশ গড়তে হবে। আপনারা জানেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর নতুন সিস্টেমে নকল মুক্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে যাতে এসএসসি পরীক্ষা দিতে পারে তার উপর গুরুত্বারোপ করা হয়েছে। আজকে আমরা পরীক্ষায় অংশগ্রহণকারীদের দেখতে এসেছি। তাদের পরীক্ষা কেমন হচ্ছে। কতটুকু প্রস্তুতি নিয়ে এসেছে।

রোববার বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে জানিয়ে জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকে ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষা নিয়ে সকলের একটা উদ্বেগ কাজ করে। আমি এসেছি শিক্ষার্থীরা কোনো ইতস্তত বোধ করছে কিনা। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। জিজ্ঞেস করেছি প্রশ্ন কেমন হয়েছে। পরীক্ষার পরিবেশ কেমন। শিক্ষার্থীরা সন্তোষজনক বলে জবাব দিয়েছে।

জেলা প্রশাসকের পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিনসহ পরীক্ষার কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জেডএম

খাগড়াছড়িতে উপজাতি তরুণীকে ধর্ষণকারী মারমা যুবক আটক

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত