হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে মেরে পুলিশে দিলো স্থানীয়রা

চট্টগ্রাম ব্যুরো

চাঁন্দগাও থানা (ছবি সংগৃহীত)

চট্টগ্রামে চাঁন্দগাও মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক প্রকৌশলী দেদুল বড়ুয়ার বিরুদ্ধে আরেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার স্থানীয়রা ধর্ষণের অভিযোগে তাকে আটক করে।

জানা যায়, দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে দেদুল বড়ুয়া স্কুলের প্রধান ফটক বন্ধ করে ওই নারী শিক্ষককে ধর্ষণ করেন। এসময় নারীকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক দেদুল বড়ুয়াকে পুলিশে দেওয়া হয়। ওই নারী শিক্ষক একই স্কুলে শিক্ষকতা করেন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ আমার দেশকে বলেন, এলাকাবাসী ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষক দেদুল বড়ুয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা ভুক্তভোগী নারী শিক্ষককে খবর দিয়েছি। তিনি আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত