হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে পাঁচদিন ধরে জুলাই যোদ্ধা নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়া পালং এলাকার ফয়েজ উল্লার পুত্র, জুলাই যোদ্ধা মুজিবুর রহমান (২০) পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত ১৯ মে মরিচ্যা থেকে টেকনাফ যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়। আত্মীয়স্বজনের বাড়ি এবং এদিক-সেদিক খুঁজে তার কোনো হদিস মেলেনি। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে।

জানা গেছে, তিনি উখিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় রাজপথের একজন সম্মুখযোদ্ধা ছিলেন এবং ৫ আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

তার পিতা ফয়েজ উল্লাহ বলেন, পাঁচদিন ধরে তন্ন তন্ন করে খোঁজার পরও আমার ছেলের সন্ধান পাওয়া যায়নি, তার মায়ের আহাজারি থামানো যাচ্ছে না। গত ২২ মে রামু থানায় জিডি করেছি। আমার ছেলের খোঁজ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য