হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারো কালো মেঘ উঁকি দিচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইয়াসিন আলী সতর্ক করে বলেছেন, বাংলার আকাশে আবারও কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না।

তিনি আজ রামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে যখন স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন, তখন বলেছিলেন, সবাই যখন ব্যর্থ হবে, স্বেচ্ছাসেবক দল সেখান থেকে কাজ শুরু করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মো. মমিনুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, পৌর বিএনপি'র আহ্বায়ক শেখ মো. কামরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন এবং সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন