হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউপি সদস্য হত্যা মামলায় ৮ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের আলোচিত ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত ৮ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত ৮ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এঘটনায় নিহত কামালের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা রাখা হয় আরও ৬ জনকে।

কারাগারে প্রেরণ করা এজাহারভুক্ত ৮ আসামি হলেন, উখিয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি জুহুর আহমদ চৌধুরী, আবদুর রহিম, তোফাইল আহমদ, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। অভিযুক্ত সবাই উখিয়ার মনখালী এলাকার বাসিন্দা। এর আগে এসব আসামি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে দীর্ঘদিন প্রকাশ্যে চলাফেরা করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আদালতের এই সিদ্ধান্তের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত কামাল হোসেনের ভাই সাহাব উদ্দিন। তিনি বলেন, আমার ভাইকে অত্যন্ত নৃশংস ও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আদালত আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন—এতে আইনের শাসনের প্রতি আমাদের আস্থা আরো দৃঢ় হয়েছে। আমরা চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

তিনি আরো বলেন, আমার ভাই কামাল মেম্বারসহ আমার আরো দুই ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

উল্লেখ্য, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনের লাশ গত বছরের ৮ জুলাই উখিয়ার মনখালী এলাকায় তার বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এর আগের দিন রাতে তিনি ফার্মেসিতে ওষুধ আনতে বের হলে রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বেলা আনুমানিক ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম