হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শহীদ ওয়াসিম পার্কে বসন্ত উৎসবে নানা আয়োজন

চট্টগ্রাম ব্যুরো

পহেলা ফাল্গুনে বসন্ত উৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ ওয়াসিম আকরাম পার্কে নানা আয়োজন করা হয়েছে। এদিন সকাল আটটা থেকে সাংস্কৃতিক সংগঠন ‘বোধন’র আয়োজনে শিশু কিশোরদের নৃত্য, গান, ছড়া, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়৷ এছাড়াও বেলা বাড়তেই পার্কে তরুণ-তরুণীদের ঢল নামে। মেয়েরা রঙিন শাড়ি, কাচের চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক ও মাথায় ফুল গুঁজে পার্কে প্রবেশ করে। আর ছেলেরা গোলাপ হাতে রঙিন পাঞ্জাবি পরাসহ রঙিন সাজে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে আসে৷ শুধু তাই নয় তরুণ-বৃদ্ধ সবারই পদাচারণায় মুখর থাকে পাহাড়তলী পুরোনো এই পার্কটিতে।

সকাল দশটায় অনুষ্ঠানস্থলে আসেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আজ আমরা এমন এক বসন্ত উৎসব পালন করছি যখন বাংলাদেশে নতুন এক সময় এসেছে। নতুন একটি সরকার জাতি পেতে যাচ্ছে। সেইসাথে এটি নতুন সরকার গঠনের আগে চট্টগ্রাম থেকে সারাদেশের প্রথম বসন্ত উৎসব। আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব আমরা। সুখী, সমৃদ্ধি, স্ব-নির্ভর একটি দেশ পাব। এজন্য জুলাইয়ের ছাত্র জনতার কাছে কৃতজ্ঞ।

জানা যায়, বসন্ত উৎসবে প্রতিবারের মতো এবারও চট্টগ্রামের চেরাগী পাহাড়ের ফুল দোকানগুলো গতকাল শুক্রবার থেকেই ব্যস্ত হয়ে ওঠে৷ ফুলের দোকানগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে নানারকম ফুল আসতে শুরু করে। দোকানের মালিক-শ্রমিকরা বিভিন্ন ধরনের বাকেট, ফুলের মালা তৈরিতে রাতভর ব্যস্ত সময় পার করে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ প্রিয়জনের জন্য ফুল কিনতে এসব দোকানে ভিড় করে। সবচেয়ে বেশি বিক্রি হয় গোলাপ, কাঠ গোলাপ, গন্ধরাজ, বেলি, গাঁদা, রজনীগন্ধা, টগর, হাসনাহেনা, জারবেরা ফুল।

এদিকে শনিবার সকাল থেকেই নগরীর পাহাড়তলীর শহীদ ওয়াসিম আকরাম পার্কে শুরু হয় বসন্ত উৎসব। এদিন সকাল আটটা থেকে তরুণ-তরুণীরা নতুন সাজে পার্কে প্রবেশ করতে শুরু করে। কেউ কেউ প্রিয়জনকে সাথে নিয়ে বসন্তের দিনটি উপভোগ করতে আসেন। কেউবা পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়। পার্কের শতশত গাছের গুড়িতে সারি সারি বসে পড়েন দর্শকরা। সেখান থেকে কেউ শিল্পীদের গান ও নৃত্য উপভোগ করেছে, কেউবা ভালোবাসা দিবসের সময়গুলো নিরিবিলি পার করেছে। তবে আয়োজকরা জানিয়েছেন দুপুরের আগেই এবারের বসন্ত উৎসব শেষ করা হবে৷

প্রতিবার চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষতলায় বসন্ত উৎসবের আয়োজন করা হলেও এবার পরিবর্তন করা হয় ভেন্যু৷ শহীদ ওয়াসিম আকরাম পার্কে সাংস্কৃতিক সংগঠন ‘বোধন’ নানা আয়োজন করে নগরবাসীকে মাতিয়ে রাখে।

কক্সবাজার-৪: পঞ্চমবারের মতো বিজয়ী শাহজাহান চৌধুরী

একই গ্রামের তিনজন নির্বাচিত সংসদ সদস্য

২৬ বছর পর জামায়াত প্রার্থীকে হারিয়ে আসন পুনরুদ্ধার করল বিএনপি

লক্ষ্মীপুরের ২৯ প্রার্থীর ২১ জনেরই জামানত বাজেয়াপ্ত

জামায়াত প্রার্থীদের বাড়ি গিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপির বিজয়ী দুই প্রার্থী

ফেনীর সেই জুলাইযোদ্ধার ওপর বিএনপি নামধারীদের হামলা

চট্টগ্রাম-৫ আসনে কারচুপির মাধ্যমে আমাকে হারানো হয়েছে

নবনির্বাচিত এমপি সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা প্রকাশ

শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয় এমন প্রচেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ

দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ