হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় জামগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

ছবি: আমার দেশ

বান্দরবান জেলার লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  উপজেলার সরই ইউনিয়নের হিমছড়িপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ইমন হিমছড়িপাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। 

সূত্র জানায়, বুধবার দুপুরে ইমন বাড়ির পাশের একটি গাছে জাম পাড়ার জন্য ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে যান তিনি। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় ইমন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ইনচার্জ কায়সার হামিদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

বাঁশখালীতে স্কুল কমিটির জাল সনদধারী সভাপতির পদত্যাগ

রাঙামাটিতে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীতে ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার