হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে চীনা জামাই; বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

ছবি: আমার দেশ

বৈবাহিক সূত্রে স্ত্রীর সঙ্গে সুদূর চীন থেকে বাংলাদেশের দুর্গম পাহাড়ি অঞ্চল রাঙামাটির রাজস্থলীতে ছুটে এসেছেন শি লা (৩৮) নামের এক যুবক।

বৃহস্পতিবার তিনি তার স্ত্রী ও সন্তানসহ রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাজন পাড়ায় শ্বশুরবাড়িতে এসে পৌঁছান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থলীর মহাজন পাড়ার বাসিন্দা খই সিং প্রু মারমা (৩০) এর সাথে ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে চীনের নাগরিক শি লার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং খই সিং প্রু মারমা স্বামীর সঙ্গে চীনে চলে যান। বর্তমানে তারা সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। এই দম্পতির সংসারে বর্তমানে প্রায় ২ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের পর এই প্রথমবারের মতো খই সিং প্রু মারমা তার বিদেশি স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়ি মহাজন পাড়ায় বেড়াতে এসেছেন ১ মাসের 'অন অ্যারাইভাল ভিসা' নিয়ে তারা বাংলাদেশে আসেন।

এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় চীনা নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা তাকে এক নজর দেখতে শ্বশুরবাড়িতে ভিড় জমাচ্ছেন।

এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন জানান, চীনা নাগরিকের আগমনের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তিনি তার বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ শরীরে তার স্ত্রীর পরিবারের সঙ্গে মহাজনপাড়ায় অবস্থান করছেন।

এমএইচ

রায়পুরে মা ও ৩ মেয়েকে হত্যায় অজ্ঞাতদের নামে মামলা

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা

‎খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, গুলিবিদ্ধ কমান্ডার আটক

বিয়ের প্রলোভনে শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ১

হেফাজতে নির্যাতন বন্ধের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, গোলাবাড়ি কেন পারছেন না?

মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সংস্কারের পরই ভেঙে পড়ল রুমার সড়কব্যবস্থা