হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টমটম চালক নিহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা টমটম চালক সিরাজুল মোস্তফা (৩১) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সে ছালেহ আহমদ পাড়ার মৃত জাফর আলমের পুত্র।

সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা যাত্রী সেজে সদর উপজেলার পিএমখালী গোলার পাড়া যাবে বলে তার মিনি টমটমে উঠে। পথে তার গাড়িটি ছিনিয়ে নিতে চেষ্টা করলে সে বাধা দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পথের মধ্যে ফেলে পালিয়ে যায়।

পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নিহত টমটম ড্রাইভার তিন সন্তানের জনক বলে জানা গেছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার