হোম > সারা দেশ > চট্টগ্রাম

গরু চুরি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, ফেনী

গরু চুরি মামলায় ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এ ঘটনায় সর্বশেষ মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলা উদ্দিন স্থানীয় পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকার মজিবুল হকের ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, যদি এ ঘটনা সত্য হয় তাহলে তা দলের জন্য বিব্রতকর। ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যদি তিনি জড়িত থাকেন অবশ্যই তার বিচার হোক। আইন সবার জন্য সমান। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের অবহিত করা হবে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

‘আই হ্যাভ আ প্ল্যান’ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বার্তা

তনু হত্যার ভুয়া ফরেনসিক রিপোর্ট দেওয়া ডাক্তার পালিয়ে যাওয়ার চেষ্টায়

১৭ বছর ধরে আ.লীগ দেশকে লুটপাট করেছে

লক্ষ্মীপুরে প্রভাবশালীদের দখলে মসজিদের ২৬ কোটি টাকার জমি

উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার: মীর হেলাল

আট বছরেও শেষ হয়নি ফুলগাজী মডেল মসজিদের নির্মাণকাজ

শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে হালদার পানি

কৃষিপণ্য পরিবহনে বাড়তি খরচে বাজার অস্থির

কৃষ্ণচূড়ায় রঙিন কুমিল্লার মহাসড়ক

দলীয় ব্যানারে বহিষ্কৃত নেতাকে যুবদল নেতার সংবর্ধনা