হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করতে চাইলে সমুচিত জবাব দিতে হবে

ডা. ফখরুদ্দীন মানিক

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক বলেছেন, “আমরা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। প্রয়োজনে আবারও জীবন দিয়ে এই অধিকার রক্ষা করব। কাউকে আমাদের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

শনিবার বিকেলে সোনাগাজী ছাবের মডেল পাইলট হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ফখরুদ্দীন মানিক বলেন, “পেশিশক্তির মাধ্যমে কেউ যদি ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করতে চায়, তাহলে তার সমুচিত জবাব দিতে হবে। ১৪ শত শহীদের তাজা রক্তের বিনিময়ে আমরা যে ভোটাধিকার অর্জন করেছি, তার যথাযথ প্রয়োগের মাধ্যমে এই অধিকার সমুন্নত রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আর যেন আমাদের কোনো ভাইকে জীবন দিতে না হয়, কোনো স্বৈরাচার যেন মাথা তুলে দাঁড়াতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস এসএম ফরহাদ, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

সোনাগাজী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কালিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, সেক্রেটারি এস এম বদরুদ্দোজা, জেলা জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক মানিক, ফেনী জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা শামসুদ্দিন, ছাত্রশিবির সভাপতি নোবেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন