হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের কাছের উপজেলা রামুর চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও তার স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখিকে উখিয়া উপজেলার কোটবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৬ মার্চ) বিকালে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাহেরা বেগম আঁখি (৩২) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি ধইংকাকাটা এলাকার মো. মুসার মেয়ে।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্যমতে, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের (২২) গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।

ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি (৩২) আত্মগোপনে চলে যান। এই নৃৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহেরা বেগম আঁখি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গ্রেপ্তার হওয়া আঁখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত।

আ. ম. ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৫ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে