হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির সম্মেলনে ‘শেখ’ বলে স্লোগান, ফেসবুকে ভাইরাল ভিডিও

জেলা প্রতিনিধি, কুমিল্লা

তারেক রহমান জিন্দাবাদ, ‘শেখ মুজিবুর রহমান’ বলতে গিয়ে ‘শেখ’ বলে স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক বিএনপি নেতা। তার নাম এএফএম তারেক মুন্সি। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব।

গত শনিবার মেঘনা উপজেলা মানিকারচর কলেজ মাঠে বিএনপির কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি নানা স্লোগান দেন। এ সময় তিনি তারেক রহমান জিন্দাবাদ বলার পর ‘শেখ’ উচ্চারণ করেই জিহ্বায় কামড় দেন। তাৎক্ষণিক তিনি আশপাশে তাকিয়ে পাশেই বসা সেলিম নামে এক নেতাকে বলেন- সেলিম ভাই বলেন, বলেন।

এই বলে তিনি বক্তব্য শেষ করে দেন। এর আগেও স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে ছবি উঠিয়ে বিতর্কিত হয়েছিলেন কুমিল্লার এই বিএনপি নেতা।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক মুন্সি বলেন, ‘আমি বলেছি তারেক রহমান জিন্দাবাদ, পরে শেখ না শেষ বলেছি। এটাকে অনেকে এডিটিং করে প্রকাশ করছে। পেছনে অনেক শব্দ হওয়ায় কে কী বলেছে বুঝা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বলেন, ‘আমার শরীর ভালো ছিল না । আমি খেয়াল করিনি।’

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল