হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামীর মুখে দুর্গন্ধ থানায় স্ত্রী

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

স্বামী ছেরাগ আলীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন স্ত্রী পারভীন বেগম। শনিবার দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান। অভিযুক্ত ছেরাগ আলী শাহরাস্তি উপজেলার রাগৈ সুদুরবাড়ির মৃত কালু মিয়ার ছেলে। আর বাদী পারভীন বেগম ছেরাগ আলীর স্ত্রী ।

পারভীন বেগম অভিযোগে উল্লেখ করেন, ছেরাগ আলী প্রতিনিয়ত তাকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গালমন্দসহ মারধর করেন। ছেরাগ আলীর মুখে প্রচুর দুর্গন্ধ থাকায় তাকে মুখ পরিষ্কার করার জন্য বললেও তিনি কথা শোনেন না। স্বামীর মুখের দুর্গন্ধে ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ায় তিনি নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি, তারা স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক। তাদের ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে।

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ

রামগঞ্জে ঘেরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন‎

চাটখিলে পোড়া লাশ উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা

মরার আগে নতুন সরকারের কাছে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই: তনুর বাবা

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতি, ওসিসহ আহত ১০

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুদকের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দণ্ড, একজনের যাবজ্জীবন

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি