হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অপহরণের অভিযোগে আটক ৬ জন

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অপহরণের অভিযোগে আটক ৬ জন

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান প্রকাশ হাসানকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের (লেদা ক্যাম্প-২৫) একটি এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন—সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সি (৩২), মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে অপহৃত হন ব্যবসায়ী হাসান। কালো পোশাক পরা ও মুখোশধারী চার ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে ফিল্মি কায়দায় তুলে নিয়ে যায়। এ সময় সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বাঁশখালীতে উদ্ধার হওয়া অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসান।

অপহরণের পর দুর্বৃত্তরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভিকটিমের স্ত্রী ও দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে হাসানকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

পরিবারের সূত্রে জানা যায়, অপহরণের পর হাসানকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে নির্যাতন চালানো হয়। এদিকে, অপহরণের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে। একপর্যায়ে বুধবার টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

এ ঘটনায় বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৭, ১৯ অক্টোবর ২০২৬। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার হওয়া ব্যবসায়ী হাসানকে বাঁশখালী থানায় নিয়ে আসা হয়।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। আরো তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের মিডিয়ার মুখোমুখি করা হবে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ