হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৌদ্ধবিহারে তরুণ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের কাছের উপজেলা রামুর বৌদ্ধবিহার থেকে এক তরুণ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে রামু উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধবিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

মরদেহ উদ্ধার হওয়া থুই নু মং মারমা ওরফে কিমাচারা ভিক্ষু (২২) রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধবিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোছাইন সাংবাদিকদের জানান, সকালে বৌদ্ধবিহারে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন কিমাচারা ভিক্ষুর শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পরও তার সাড়াশব্দ পাননি তারা। পরে তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন। ওই সময় তাকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৌদ্ধভিক্ষু কোমরবন্ধি (কটিবন্ধনি) দিয়ে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নিছক আত্মহত্যা, নাকি অন্য কোন ঘটনার জেরে ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ