হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলায় সাম্প্রতিক টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রথম ধাপে ব্যক্তিগত উদ্যোগে লামা পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সহায়তা বিতরণের ব্যবস্থা করেন তিনি।

সোমবার বিকেল সাড়ে ৫টায় থোয়াইনু অং চৌধুরীর পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জোসনা বেগম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহীম ও সদস্য সচিব মো. আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, বান্দরবান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হারুন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. বেলাল হোসেন, বান্দরবান জেলা ক্রীড়া দলের সহ-সভাপতি কাইমুর রশিদ বাবু, লামা পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া ও মো. আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, বিলকিছ ও মাচিং মার্মাসহ অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে এবং অনেকের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দুর্যোগপূর্ণ সময়ে থোয়াইনু অং চৌধুরীর এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি ও আশীর্বাদ হয়ে এসেছে।

পেকুয়ায় বন্যার্ত ৫৫০ পরিবারের পাশে বিমান বাহিনী

রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৩২০ হেক্টর কৃষি জমির ব্যাপক ক্ষতি

সোনাগাজীর ডাঙ্গী খাল যেন পৌরসভার ময়লার ভাগাড়

কুতুবদিয়ায় পানির নিচে ১২ লাখ মণ লবণ, বাড়ছে চাষিদের লোকসানের শঙ্কা

বাঁশখালীর বন্যায় জন্মের আনন্দ ছাপিয়ে মৃত্যুর কান্না

লক্ষ্মীপুরে দাদাকে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার

চেক জালিয়াতির ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও

লোহাগাড়ায় মৎস্য খাতে ৮ কোটি টাকার ক্ষতি

লাখের বেশি পানিবন্দির জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা