হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং পিকআপ ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর বারোটায় জেলা সদর দক্ষিণ উপজেলার হিম্মতপুর সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের আড়াই কিলোমিটার বাংলাদেশের ভিতরে সদর দক্ষিণ উপজেলার হিম্মতপুর নামক স্থান হতে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান