হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা

চাঁদপুরে এহছানুল হক মিলন

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

কচুয়ার সাচার বাজার ব্যবসায়ীদের আয়োজনে সংবর্ধনা সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আমার দেশ।

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা বলে মন্তব্য করেছেন চাঁদপুরের বিএনপি প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাইনা। তারা দেশের, পরিবারের ও সমাজের শত্রু। মহান আল্লাহ সহায় থাকলে লক্ষ জনতার বিপুল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হব ইন্শাল্লাহ। দু’চারটা খারাপ লোকের ভোট লক্ষ জনতার ভোটের সাথে মিশ্রিত হয়ে আমার বিজয়কে কলঙ্কিত করতে চাইনা।

শনিবার দুপুরে কচুয়ার সাচার বাজার ব্যবসায়ীদের আয়োজনে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এহছানুল হক মিলনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন আরো বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে তারা ১২ ফেব্রুয়ারি ১২টা ১ মিনিটের আগে ভালো হয়ে যাওয়ার আহ্বান করছি। আর যদি ভালো না হয়, তারা যেন রাতেই কচুয়া ছেড়ে চলে যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে চায়।

মিলন আরো বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সাচার বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, করমুক্ত বাজারসহ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করা হবে। এসময় তিনি দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে ব্যবসায়ীদের নিকট আহ্বান জানান।

তিনি আরো বলেন, ইন্শাল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। একটি দল নকল ব্যালট পেপার ও সীল তৈরি করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। প্রশাসন যদি ওই নকল ব্যালট পেপার ও সীলের মাধ্যমে ভোট গ্রহন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাওলা সজিব ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী জিয়া উদ্দিন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট্য ব্যাংকার মামুনুর রশিদ মোল্লা, উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু প্রমুখ। এসময় কচুয়া উপজেলা বিএনপি ও সাচার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি ঃ- কচুয়ার সাচার বাজার ব্যবসায়ীদের আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আমরা কোনো দল মতের এজেন্ডা নয়: নূরী

মতলব উত্তরে বিদেশি পিস্তলসহ আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ২৪ ঘন্টা জরুরি হেল্পলাইন চালু

১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে

কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনার সুযোগ নেই: খসরু

ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করতে চাইলে সমুচিত জবাব দিতে হবে

জামায়াত নির্বাচিত হলে উপকূলীয় মানুষ নিরাপদ থাকবে—আনোয়ারী

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলার ঘটনায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মামলা

ইনকিলাব মঞ্চে হামলা পুরোনো ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি

লক্ষ্মীপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা