হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেদোয়ানকে হারিয়ে দ্বিগুণ ভোটে বিজয়ী বিএনপি বিদ্রোহী শাওন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

এলডিপির মহাসচিবের পর থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে মনোনয়ন ভাগিয়ে নেয়া ড. রেদোয়ান আহমেদকে দ্বিগুণ দিগুন ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী আতিকুল আলম শাওন ।

কুমিল্লা-৭ (চান্দিনা) আতিকুল আলম শাওন (স্বতন্ত্র) পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেদোয়ান আহমেদ (বিএনপি) পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ । এই আসনে জামায়াত ও এনসিপি জোটের প্রার্থী খেলাফত মজলিসের সোলাইমান খান পেয়েছেন ২৬ হাজার ভোট।

এই আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন নির্বাচনের অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল । জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিকুল আলম শাওন বহিষ্কারের বোঝা কাঁধে নিয়ে অবশেষে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ভালোবাসায় জয়লাভ করেন ।

বৃহস্পতিবার রাত ১টায় ফলাফল শিট কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছ থেকে গ্রহণ করেন আতিকুল আলম শাওন।

কুমিল্লার ১১ টি আসনের মধ্যে বিএনপি ৮টি , জামায়াত ১টি , এনসিপি ১টি এবং স্বতন্ত্র ১টি আসনে বিজয়ী হয়।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম