হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে লঞ্চডুবি: ২১ বছরেও থামেনি স্বজন হারানোর বেদনা

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

ছবি: আমার দেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলাবাসীর জন্য আজ ১৯ ফেব্রুয়ারি এক শোকাবহ দিন। ২০০৫ সালের এই দিনে ঢাকার সদরঘাট থেকে মতলবগামী এমভি মহারাজ লঞ্চ কালবৈশাখী ঝড়ে আড়াই শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ জেলার পাগলা এলাকায় উল্টে যায়। মর্মান্তিক ওই ট্র্যাজেডির ২১ বছর পূর্ণ হলো আজ।

দুর্ঘটনায় দুই শতাধিক শিশু, নারী ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব উত্তর ও দক্ষিণ ছাড়াও চাঁদপুর, শরীয়তপুর, ভোলাসহ বিভিন্ন জেলার যাত্রী ছিল। নিহত স্বজনদের কান্না আজও থামেনি। বছর ঘুরে এই দিন ফিরে এলে শোকের স্মৃতি নতুন করে নাড়া দেয় স্বজনদের হৃদয়ে।

নিহতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী ও তার কন্যা মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী শিলাত জাহান অর্থি, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই মাস্টার, আইসিডিডিআরবির ডা. মো. মাসুম, প্রকৌশলী ফারুক দেওয়ান, সার ব্যবসায়ী ইয়াসিন মৃধা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফারুক দেওয়ানসহ পরিবারবর্গ, মফিজুল ইসলাম, ছোট খোকন, বড় খোকন, শাহআলম, টিপু শিকদার, আবু হানিফ, ইয়াছিন আরাফাত, বাদল হোসেন, টিপু মুন্সি, সুমন মিয়াসহ আরও অনেকে।

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া মতলব উত্তর উপজেলার লুধুয়ার তোফায়েল পাটোয়ারী বলেন, এমন পরিস্থিতি থেকে বেঁচে আসা সম্ভব নয়। আল্লাহর রহমতেই বেঁচে আছি। এই ঘটনার বর্ণনা দেওয়ার মতো ভাষা নেই।

যেসব মরদেহের পরিচয় পাওয়া যায়নি, সেগুলোর ছবি তুলে বেওয়ারিশ হিসেবে মতলব দক্ষিণের ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থান এলাকায় দাফন করা হয়। এখনো দূরদূরান্ত থেকে স্বজনেরা এসে কবর জিয়ারত করে প্রিয়জনদের স্মরণ করেন।

প্রতিবছরের মতো এবারও মিলাদ, মাহফিল, দোয়া ও শোকসভায় দিনটি পালন করছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি, এ ধরনের দুর্ঘটনা রোধে নদীপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন শোক বহন করতে না হয়।

১৯ ফেব্রুয়ারি মতলববাসীর কাছে শুধু একটি তারিখ নয়, এটি এক বেদনাবিধুর স্মৃতি, যা সময়ের সঙ্গে মুছে যায়নি; বরং প্রতি বছর ফিরে এসে নতুন করে শোকের স্মরণ করিয়ে দেয়।

কুমিল্লায় টিসিবি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ

পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ২

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, সঙ্গে এরদোয়ানপুত্র বিলাল

চান্দিনায় অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ালেন এমপি শাওন

টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা

পরশুরামে ৪-৫ গুণ বেশি দামে ইজারা

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

রেকর্ড আমদানি তবু রমজানে নিত্যপণ্যের বাজার অস্থির