হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বন্ধ কক্ষ থেকে নববধূর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় ভেতর থেকে আটকানো একটি কক্ষ থেকে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি এলাকার ‘থ্রি স্টার’ বিল্ডিংয়ের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (২২) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

সুমাইয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়ার আলী তালুকদারবাড়ি এলাকার কদম আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার সাব্বির আহমেদ আরজুর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রামুতে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৫ চিকিৎসককে শোকজ করলো হাসনাত আবদুল্লাহ

হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাঈদ আল নোমান

পটিয়া প্রেসক্লাবের নতুন সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ২৮জন গ্রেপ্তার

চাঁদপুরে ২০ টাকার জন্য কিশোর খুন

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে খুন, আটক ৩

ভূমিহীনের নামে বরাদ্দ খাসজমি কৌশলে দখল বিএনপি নেতার