হোম > সারা দেশ > চট্টগ্রাম

নেত্রকোনায় শহিদ মিনারে ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন এমপি হিলালী

একুশের প্রথম প্রহরে আয়োজন

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নেত্রকোনা-০৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১ মিনিটে কেন্দুয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার-এ তিনি উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। স্থানীয়ভাবে শহিদ দিবসের কর্মসূচিতে এটি একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে আলোচিত হচ্ছে।

পরে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনি এলাকার জনগণ ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এটিই ছিল তার প্রথম কোনো জাতীয় দিবস উদযাপন। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরেই কেন্দুয়া শহিদ মিনার প্রাঙ্গণ জনসমাগমে লোকে লোকারণ্যে পরিণত হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দুয়া উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,

“ভাষা শহিদদের রক্তের বিনিময়েই আমরা আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা পেয়েছি। একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার শিক্ষা। সংসদ সদস্য হিসেবে আমার প্রথম জাতীয় দিবসে শহিদ মিনারে দাঁড়িয়ে আমি নতুন করে শপথ করছি—এই এলাকার মানুষের অধিকার, ভাষা ও মর্যাদা রক্ষায় আমি আপসহীন থাকব।”

তিনি আরও বলেন,“ভাষা আন্দোলনের চেতনাই আমাদের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের মূল ভিত্তি। সেই চেতনাকে ধারণ করেই আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এ সময় তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মের প্রতি ভাষা আন্দোলনের ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

একুশের প্রথম প্রহরে অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে গণ অধিকার পরিষদ কেন্দুয়া শাখা, কেন্দুয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়েও অনেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সার্বিকভাবে, নবনির্বাচিত সংসদ সদস্যের উপস্থিতি, বক্তব্য ও দোয়ার আয়োজন এবারের একুশে উদযাপনে কেন্দুয়ায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছে, যা ভাষা শহীদদের স্মরণে আয়োজনটিকে আরও অর্থবহ করে তোলে।

কর্ণফুলীতে জামায়াত ও যুবদল-ছাত্রদল পাল্টাপাল্টি হামলা, আহত ৯

চট্টগ্রাম-৪ আসনের এমপির ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম শহীদ মিনারে চসিক মেয়র, জেলা প্রশাসক ও নবনির্বাচিত এমপিদের শ্রদ্ধা

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

বিএনপি নেতাকর্মীদের বাধায় শ্রদ্ধা জানাতে পারলেন না ব্যারিস্টার রুমিন

মসজিদে ঢুকে নামাজরত ছাত্রশিবির নেতাকে পিটিয়ে জখম

তিনদিনের সফরে কক্সবাজারে সিইসি, যাবেন মা-বাবা কবর জিয়ারতে

কুবি ছাত্রদলের কমিটিকে ‘আদুভাই’ বলে অবাঞ্ছিত ঘোষণা

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে

গোমতীর চরে মাটি কাটলে বেঁধে আমাকে ফোন করবেন: কৃষিমন্ত্রী