হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে কাজ করতে হবে: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

জেলা প্রতিনিধি, ফেনী

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংবাদপত্রে প্রকাশিত তথ্যের উৎস সূত্রের ব্যাপারে সাংবাদিকদের চাপ দেওয়া যাবে না। হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।

বুধবার ফেনীতে ‘হলুদ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) আব্দুস সবুর।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রোমেল শর্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন।

ফেনী সার্কিট হাউজ কনফারেন্স হলে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য