হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় দুর্ঘটনা, পিকআপ চালক নিহত

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুর এলাকায় ঢাকাগামী লেনে একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মারা যায় পিকআপচালক সজল।

নিহত পিকআপচালক সজল (৪৫) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়য়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ও পিকআপটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার