হোম > সারা দেশ > চট্টগ্রাম

গার্মেন্টসের রপ্তানি পণ্য লুট, ৪ ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশে রপ্তানির জন্য তৈরি গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত বিপুল পরিমাণ টি-শার্ট ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাজিম মিয়া (২৫), মো. হারুন ওরফে ভাইসাব (২৯), মো. সোহাগ (২২) ও মো. নজরুল ইসলাম (৪৬)।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের রংধনু ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যানের চালককে জিম্মি করে গার্মেন্টস পণ্য লুট করা হয়।

কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রপ্তানিযোগ্য টি-শার্ট নিয়ে চট্টগ্রামের কেডিএস ডিপোর উদ্দেশ্যে যাচ্ছিল। সেখান থেকে পণ্যগুলো ডেনমার্কে রপ্তানির কথা ছিল।

এ ঘটনায় মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার মো. আলতাফ হোসেন খান বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। তদন্তের শুরুতে কাভার্ডভ্যান চালক ফরহাদ আলীকে আটক করে পুলিশ।

প্রেসব্রিফিংয়ে এএসপি নাদিম হায়দার চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর একটি গোডাউন থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি খোলা পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এর আগেও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম