হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়নপত্র জমা দিলেন শাহজাহান চৌধুরী

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম- ১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাহজাহান চৌধুরী বলেন বলেন, ১৮ বছর ধরে লাইসেন্সবিহীন যে অস্ত্র দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য তা উদ্ধার করা দরকার। আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তার জন্য আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১০ দল একত্রে হয়েছে যেটি বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ৫৪ সালে একবার হয়েছিল এবং এখন হয়েছে। অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে, সে আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা নায়বে আমির হাফিজুল হক নিজামী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান প্রমুখ।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল