হোম > সারা দেশ > চট্টগ্রাম

অতীতে বিতর্কিত নির্বাচনের ফলে প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে

বান্দরবানে ইসি সানাউল্লাহ

জেলা প্রতিনিধি, বান্দরবান

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিতির পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি। এই নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানো ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এসেছে।

সোমবার সকালে বান্দরবান পুলিশ লাইনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষিত পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আরো বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের ফলে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম কারণ ছিল সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি এবং বাজে নির্বাচন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এখন থেকে ব্রত নিতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোনোভাবে যাতে এই নির্বাচন বিতর্কিত না হয়, নষ্ট না হয়। স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃড়তা বজায় রাখার আহ্বান জানান তিনি।

পরে নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা-বিজিবি এবং সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ